শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কৃষিমন্ত্রীর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক 

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২৪ ০৭:১৮ পূর্বাহ্ন

    কৃষিমন্ত্রীর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক 

    কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ডেপুটি চেয়ারম্যান সারগেই কেলিচিটসের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। 

    মঙ্গলবার সচিবালয়ে এ সাক্ষাতে প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেলারুশ কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক শাখার পরিচালক এ্যালেক্সেই লিসনো, ভারতস্থ বেলারুশ এ্যাম্বাসির সিনিয়র কনস্যুলার ভিটালি মিরুটকো, বাংলাদেশস্থ বেলারুশ এ্যাম্বাসির কনস্যুলার অনিরুদ্ধ কুমার রয়, আবদুস সালাম জিতু ও বিটিএ ব্যাংকের চেয়ারম্যান সুলতান মারিনভ। সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মনসুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিএম ইফতেখার প্রমুখ। 

    আলোচনায় বেলারুশের আকু (এসিইউ)-তে যোগদান, নিষেধাজ্ঞার কারণে অপরিশোধিত সারের মূল্য পরিশোধ এবং বেলারুশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে মত বিনিময় হয়। 

    দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর