শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ, ভোটের হার ৩৫% : সিইসি

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মে, ২০২৪ ০৭:২২ পূর্বাহ্ন

    তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ, ভোটের হার ৩৫% : সিইসি

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে গড়ে ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়তে পারে।

    বুধবার ভোটগ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
    শান্তিপূর্ণ ভোটগ্রহন ও ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ‘আজকের নির্বাচন সন্তোষজনক হয়েছে। এখন পর্যন্ত উপস্থিতির যে তথ্য পেয়েছি, সেটি ৩৫ শতাংশের কমও হতে পারে, বেশিও হতে পারে। সঠিক তথ্য পেতে আরও সময় লাগবে।’

    খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, ‘অনিয়ম-ভোট কারচুপির চেষ্টাকালে ৩০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২ জনকে কারাদ- দেওয়া হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছে। একজন প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন। বান্দরবানের নানিয়ারচরে একটি কেন্দ্রে ইউপিডিএফ সদস্যরা গ-গোল করার চেষ্টা করেছিল, তা প্রতিহত করা হয়েছে।’
    কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। দুই-চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’




    জাতীয় - এর আরো খবর