শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদ যাত্রা নির্বিঘ্ন ও গরু চুরি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মে, ২০২৪ ০৭:২৯ পূর্বাহ্ন

    ঈদ যাত্রা নির্বিঘ্ন ও গরু চুরি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ

    কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরি রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও ঈদ যাত্রা নির্বিঘœ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি’র সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

    কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি, সামছুল হক দুদু এমপি, ময়েজ উদ্দিন শরীফ এমপি, চয়ন ইসলাম এমপি, মোঃ সাদ্দাম হোসেন (পাভেল) এমপি এবং হাছিনা বারী চৌধুরী এমপি অংশগ্রহণ করেন।
    কমিটি জনগনের সুবিধার্থে ঢাকায় পাসপোর্ট অফিসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কোনো রোহিঙ্গা যেন পাসপোর্ট না পায়, সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করে। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়।

    গত ১৭ মে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা স্মরণ করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে রেমাল ঘূর্ণিঝড়ে নিহত সকলের প্রতি শোক এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

    বৈঠকে পুলিশ মহাপরিদর্শক, জন নিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, কোস্টগার্ড,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও এনটিএমসির  মহাপরিচালকসহ দুই বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর