শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধা প্রিমিয়ার ক্রিকেট লীগ ও নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ মে, ২০২৪ ০৮:০৫ পূর্বাহ্ন

    গাইবান্ধা প্রিমিয়ার ক্রিকেট লীগ ও নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

    গাইবান্ধা প্রিমিয়ার ক্রিকেট লীগ (জিপিএল) ও নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের সুলতানা কামাল ইনডোর অডিটরিয়ামে এ টুর্নামেন্ট দু’টির উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর।


    গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও নাহিদ গ্রুপ অব কোম্পানিজের পৃষ্টপোষকতায় এ দুই টুর্নামেন্টে দু’টি গ্রুপে ৮টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ঘূর্ণিঝড় রিমালে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 


    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, রাগিব হাসান চৌধুরী হাবুল, রকিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, ওমর ফারুক রুবেল, মমতাজুর রহমান বাবু, রণজিৎ বকসী সুযর্য, মাহমুদুল হক শাহজাদা, ওয়াজিউর রহমান রাফেল, রকিবুল ইসলাম রিটন, ওয়াহিদ মুরাদ লিমন ও মাসুদুল হক মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গোলাম মারুফ মনা। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর