শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মে, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ন

    বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

    বুধবার দেশের বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যারা। 
    মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মৃধা। 
    নাটোর : নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারী ফলাফল বুধবার রাতে প্রকাশ করা হয়। বড়াইগ্রাম উপজেলায় মোঃ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীকে ৪০ হাজার ২৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গুরুদাসপুর উপজেলায় আহম্মদ আলী আনারস প্রতীকে ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
    দিনাজপুর : সদরে ইমদাদ সরকার, চিরিরবন্দরে সুনীল কুমার ও খানসামায়-সহিদুজ্জান শাহ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
    রাঙ্গামাটি : তৃতীয় ধাপে রাঙ্গামাটির ২টি উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অমর জীবন চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।




    জাতীয় - এর আরো খবর