শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মে, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ন

    কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

    কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। 

    বুধবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৫৩ বছরে এবারই প্রথম কানাডায় কোনো  নারী হাইকমিশনার পাঠানো হচ্ছে।

    সূত্রমতে, জর্ডানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি বিশেষত দেশটিতে কর্মরত নারী কর্মীদের জীবন-মানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নাহিদা সোবহান। করোনা মহামারিকালে জর্ডানের ফ্যাক্টরি এবং ডরমিটরিগুলোতে বাংলাদেশি নারীকর্মীরা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি ছিলেন। যা ধীরে ধীরে কাটিয়ে ওঠার পাশাপাশি সহায়ক কর্মপরিবেশ সৃষ্টিতে জর্ডানের বাদশাহ'র দপ্তরসহ দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের মনোযোগ নিবিড় করতে দিনরাত খেটেছেন তিনি এবং অপ্রতূল জনবল নিয়ে চলা তার নেতৃত্বাধীন আম্মান মিশন। একনিষ্ঠ সেইসব কাজের 'পুরস্কার' হিসেবে এ গ্রেড মিশন অটোয়ায় পোস্টিং পেয়েছেন তিনি।

    ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার জীবনসঙ্গী নজরুল ইসলামও একজন পেশাদার কূটনীতিক। তিনি বর্তমানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতারের  আমীরের সাম্প্রতিক ঢাকা সফর এবং তারও আগে দেশটিতে প্রধানমন্ত্রীর একাধিক সফর বাস্তবায়নে তার ভূমিকা রয়েছে। নাহিদা-নজরুল দম্পতির এক মেয়ে, এক ছেলে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩০ মে, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ন