শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ১

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মে, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন

    রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ১

    রাজধানীর বাড্ডা এলাকায় একটি ৩ তলা আবাসিক ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোলায়মান (৩৬) নামে একজন নিহত ও শান্তা (৩০) নামে একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। 

    বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪নং ডিআইটি রোডে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

    তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ তলায় ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

    তালহা আরও জানান, প্রাথমিকভাবে সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজ মনে করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।




    জাতীয় - এর আরো খবর