শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম ভূঞা

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২৪ ০৭:১৭ পূর্বাহ্ন

    বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম ভূঞা

    বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন মো: জাহিদুল ইসলাম ভূঞা৷ তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন৷ গত ২৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

    জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির একান্ত সচিব হিসেবে গত সাড়ে ৫ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। 

    মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর মো: জাহিদুল ইসলাম ভূঞা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস,  সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    তিনি বর্তমান এমডি শফিউল আাজিমের স্থলাভিষিক্ত হবেন৷ যিনি সদ্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন৷




    জাতীয় - এর আরো খবর