শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২৪ ১২:২২ অপরাহ্ন

    সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাইম (৩০) ও জুবায়ের (৩২)।

    খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, রাত পৌনে ১১টার দিকে নাইম ও জুবায়ের সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিল, এসময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় জুবায়েরকে স্হানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তারও মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।

    তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী। তারা সাভার ব্যাংক কলোনী এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।




    জাতীয় - এর আরো খবর