শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩১ মে, ২০২৪ ১০:০৪ অপরাহ্ন

    সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগে আদালতে প্রমাণিত হওয়ায় প্রথম প্রাক্তন প্রেসিডেন্টদের মধ্যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন এমন একটি নির্বাচনের কয়েক মাস আগে নিউইয়র্কের জুরি বৃহস্পতিবার তাকে আর্থিক কারচুপির সব মামলায় দোষী সাব্যস্ত করেছেন।

    জুরি তাকে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে চুপ থাকার জন্য ঘুষ প্রদানের বিষয়টি গোপন রাখতে মিথ্যা ব্যবসার রেকর্ডের ৩৪টি হিসাবের প্রতিটিতে দোষী সাব্যস্ত করেছে। আইনি বিধান অনুযায়ী প্রতিটি হিসাবের জন্য তার চার বছরের কারাদন্ডের সাজা হতে পারে। তবে আদালতে আচরণ পর্যবেক্ষণের পর তার সাজা মওকুপের সম্ভাবনা বেশি।
    ৭৭ বছর বয়সী রিপাবলিকান ট্রাম্প যিনি জামিন ছাড়াই মুক্তি পেয়েছিলেন। তিনি এখন একজন অপরাধী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি প্রথম একটি ঐতিহাসিক এবং চমকপ্রদ ঘটনা।

    এই অবস্থায়ও ট্রাম্প নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনকে হারানোর জন্য তার যুদ্ধ চালিয়ে যাবেন। এমনকি তাকে যদি কারাগারেও যেতে হয় তবুও তিনি তার অবস্থান বজায় রাখবেন।
    ট্রাম্পের আইনজীবী টোড ব্ল্যাঞ্চ বলেছেন, তার দল ‘যত তাড়াতাড়ি সম্ভব’ আপিলের দিকে নজর রাখছে’ এবং ট্রাম্প নিজেই এই রায়ের তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন।

    ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই নিরপরাধ মানুষ’। নির্বাচনের দিন ভোটারদের কাছ থেকে আমার পক্ষে ‘প্রকৃত রায়’ আসবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বিচারটিকে ‘সাজানো’ এবং ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন।
    বাইডেনের প্রচারাভিযান একটি বিবৃতি জারি করে বলেছে, বিচার দেখিয়েছে ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ এতে বলা হয়, ‘ট্রাম্প আমাদের গণতন্ত্রের জন্য যে হুমকি সৃষ্টি করেছেন তা এর চেয়ে বড় কখনও হয়নি।’

    বিচারক জুয়ান মার্চান মিলওয়াকি সিটিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের চার দিন আগে ১১ জুলাই থেকে সাজার ঘোষণা করেন। যেখানে ট্রাম্প পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার কথা।

    ১২-সদস্যের জুরি দুই দিন ধরে ১১ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর ফোরম্যান (জুরি) কয়েক মিনিটের মধ্যে রায়ের সর্বসম্মত উপসংহারটি পাঠ করেন।  

    বিচারক মার্চান ‘কঠিন এবং চাপের কাজ’ সম্পন্ন করার জন্য বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩১ মে, ২০২৪ ১০:০৪ অপরাহ্ন