শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জ্বালানি তেলের নির্ধারিত মূল্য ১ জুন থেকে কার্যকর হবে

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২৪ ১০:০৯ অপরাহ্ন

    জ্বালানি তেলের নির্ধারিত মূল্য ১ জুন থেকে কার্যকর হবে

    বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের নির্ধারিত মূল্য ১ জুন থেকে কার্যকর করা হবে।
    শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৭ টাকা হতে শূন্য দশমিক ৭৫ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১০৭ দশমিক ৭৫ টাকা, পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৪ দশমিক ৫০ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৮ দশমিক ৫০ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    তথ্যবিবরণীতে আরও জানানো হয়, সরকার চলতি বছরের মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়  করছে।

    উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে। মূল্য সমন্বয়ের পরেও কলকাতায় বর্তমানে ডিজেলের মূল্য লিটার প্রতি ১২৫ দশমিক ৭০ টাকায় এবং পেট্রোলের মূল্য লিটার প্রতি ১৪৩ দশমিক ৯৬ টাকায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭ দশমিক ৯৫ টাকা ও ১৬ দশমিক ৯৬ টাকা বেশি।




    জাতীয় - এর আরো খবর