শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য : পরিবেশ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন

    পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য : পরিবেশ মন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, হিমালয়সহ পাহাড় পর্বত স্বাভাবিক থাকলে আমরা ভালো থাকবো, আমাদের বেঁচে থাকার জন্য এই পাহাড়গুলোকে সংরক্ষণ করা অপরিহার্য। জলবায়ু পরিবর্তন পর্বত, হিমবাহ এবং প্রতিবেশ ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে। হিমবাহের গলে যাওয়া জীববৈচিত্র্য এবং পানির ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবিকাকে প্রভাবিত করে। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেয়।

    শুক্রবার মাউন্ট এভারেস্ট দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নেপাল দূতাবাস কর্তৃক আয়োজিত ‘মাউন্টেন মেমোরিজ : কানেক্টিং পিক্স অ্যান্ড পিপল’ শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সাবের হোসেন চৌধুরী বলেন, মেধাবী ফটোগ্রাফারদের ছবিগুলো আমাদের জীবনে প্রকৃতির গভীর প্রভাবের কথা মনে করিয়ে দেয় এবং সেই পরিবেশকে লালন ও রক্ষা করতে অনুপ্রাণিত করে।

    মন্ত্রী বলেন, পর্বত আমাদের সীমানা পেরিয়ে নেপাল ও অন্যান্য জাতির সঙ্গে পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু স্থিতিশীলতার প্রতিশ্রুতিতে একত্রিত করে। মন্ত্রী ফটোগ্রাফারদের শিল্পকর্মের জন্য প্রশংসা করে বলেন, আপনাদের কাজ কেবল আমাদের আনন্দিত ও অনুপ্রাণিত করে না, বরং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভা-ারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ এবং ফটোগ্রাফি প্রদর্শনীর কিউরেটর এনাম উল-হকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের হাইকমিশনার, এম্বাসেডর, কূটনীতিক, পরিবেশবিদ, ফটোগ্রাফার, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা হিমালয়ের সৌন্দর্যের প্রশংসা করেন। মন্ত্রীসহ অতিথিবর্গ চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন।

    ‘ফটোগ্রাফি প্রদর্শনী’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২ জুন ২০২৪ পর্যন্ত সকাল ১১ টা হতে রাত ৮ টা পর্যন্ত ল’ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে  যা আরও বেশি লোককে পর্বতমালার মনোমুগ্ধকর ছবি ও গল্পে ডুব দেওয়ার সুযোগ দেবে।




    জাতীয় - এর আরো খবর