শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হালকা যানাবহন চালক-শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ 

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন

    হালকা যানাবহন চালক-শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ 

    প্রাইভেট কার-মাইক্রোসহ সকল হালকা যানাবহন চালক-শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ উৎসব বোনাস ঈদের কমপক্ষে ১০ দিন পূর্বে পরিশোধ, নিত্যপণ্যের দাম কমানো, বাজারমূল্য বিবেচনায় মজুরি পুনর্নির্ধারণ, বেআইনি ছাঁটাই-নির্যাতন বন্ধ এবং গাড়িচালকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে “ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং: ঢাক-২২৮০)” আজ ৩১ মে ২০২৪, শুক্রবার, সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচী পালন করে।

    ‘ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং: ঢাক-২২৮০)’ এর সভাপতি নজরুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে এবং সধারণ সম্পাদক আহাসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি বিরেশ চন্দ্র দাশ, সহ-সভাপতি আলমগির হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান সবুজ, সহ-প্রচার সম্পাদক দুলাল হাওলাদার প্রমুখ।

    সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার দেশের পরিবহন খাতের অন্যতম প্রধান অংশিদার ব্যাক্তিগত গাড়ীর চালকদের শ্রম আইনের সুরক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে। যার সুযোগ নিয়ে এক শ্রেণীর মালিক সারাবছর কাজ করানোর পরে উৎসবের আগে নাম মাত্র বকশিশ দিয়ে অথবা যে কোনো অজুহাতে চাকরিচ্যূত করে গাড়ী চালকদের উৎসব বোনাস থেকে বঞ্চিত করে।  একই মালিকের অধিনে বছরের পর বছর চাকরি করেও চাকরির অবসানে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়না বরং আধিকারের কথা বললে চাকরিচ্যুতির পাশাপাশি নিপিড়নের শিকার হতে হয়। চাকরিতে মালিকরা নিয়োগপত্র দেয়না অথচ নিয়োগপত্র না থাকার অজুহাতে শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে বঞ্চিত করা হয়। সরকার একদিকে উন্নয়ন, অপরদিকে নিরাপদ সড়কের কথা বলে যা ১০ লক্ষাধিক ব্যাক্তিগত গাড়ীর চালকের কাছে প্রতারণামূলক বক্তব্য হিসাবে পরিগণিত হচ্ছে। কারণ, তাদের জীবনে দেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো প্রতিফলন নেই। নিত্যপণ্যের অত্যাধিক মাত্রার মূল্যবৃদ্ধির বিপরীতে বাড়েনি মজুরি। ফলে গাড়ীচালকদের জীবনমান ক্রমান্ময়ে নিচের দিকে নামছে। আর গাড়ীচালকদের দুঃচিন্তামুক্ত জীবন নিশ্চিত করা ছাড়া নিরাপদ সড়কের ভাবনা কল্পনা বিলাশ ছাড়া আর কিছুই না।নেতৃবৃন্দ, ঈদুল আজহার কমপক্ষে ১০ দিন পূর্বে ব্যক্তিগত গাড়ীচালকসহ সকল হালকা যানবাহন চালকদের বেতন-পূর্ণ উৎসব বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি আহবান জানান। পাশাপাশি, সকল শ্রমজীবী মানুষের জন্য আই.এল,ও এর মৌলিক কনভেনশনসমূহের বাস্তবায়ন নিশ্চিত করতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

    নেতৃবৃন্দ, শ্রম আইনের চলতি সংশোধনিতে প্রাইভেট গাড়ীচালক এবং গৃহ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ব্যক্তিগত গাড়ীর চালকরা সড়ক পরিবহন আইন এবং শ্রম আইন এই দুটি আইন দ্বারা শাসিত হেেচ্ছ কিন্তু সুরক্ষা পাচ্ছেনা। নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন যে আইন সুরক্ষা দেয়না, সেই আইনের শাসন করার নৈতিক অধিকার তাকে কি? নেতৃবৃন্দ অঙ্গিকার করেন শ্রম আইনে গণতান্ত্রিক পরিবর্তন এবং সকল ক্ষেত্রে বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।  
     




    জাতীয় - এর আরো খবর