শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর

    পিরোজপুর প্রতিনিধি

    ২ জুন, ২০২৪ ০৮:০৮ পূর্বাহ্ন

    পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর

    পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাংচুর করেছে বি এন পি নেতা মহিউদ্দিন মল্লিক নাসির এর লোকজন । 

    শনিবার (১লা জুন) সকালে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সাদ্দাম হোসেন জানান, তার বাবা মহিউদ্দিন মল্লিক নাসির এর জায়গা কেনার

     জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা দেয়। নাসির মল্লিক টাকা নেয়ারকিছুদিন পর জায়গা দিতে অস্বীকার করে এবং সাদ্দামের বাবাকে পাঁচ হাজার,দশ হাজার টাকা করে পাওনা টাকা শোধ করে। সাদ্দাম আরো জানান, শনিবার ৫০ হাজার পাওনা টাকা দেওয়ার কথা ছিল । সে টাকা চাইতে গেলে নাসির মল্লিক আমাদের (সাদ্দাম ও তার বাবা) বলে আমার জায়গা থেকে কলা গাছের ড্যাম নিয়েছো আর কোন টাকা পাবি না।

     সাদ্দাম জানায়,আমরা নাসির মল্লিক কে বলেছি আপনার জায়গা জমি ছিল আমরা কেটে বাড়ি করেছি। সাদ্দাম জানায়, এ নিয়ে তর্কাতর্কি হলে তার (নাসির মল্লিকের) নির্দেশে তাদের লোকজন আমাকে( সাদ্দাম)মারধর করে এবং দোকান ভাঙচুর করে।

     সাদ্দাম জানায়, নাসির মল্লিকের ক্যাডার বাহিনী আমাকে (সাদ্দামকে) দোকান বন্ধ করে চলে যেতে বলে।

    এব্যাপারে নাসির মল্লিক এই দৈনিক জাগো কন্ঠকে বলেন সামান্য তর্কাতর্কি হয়েছে , ওরা আমার কাছে কোন টাকা পাবে না,তবে মারধরের কোন ঘটনা ঘটেনি, আমার কোন লোকের দ্বারা দোকান ভাঙ্গার প্রশ্নই আসে না।




    সারাদেশ - এর আরো খবর