শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থতা অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুন, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন

    মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থতা অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি

    মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী প্রেরণে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

    মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হককে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। প্রতিবেদনের সুপরিশের আলোকে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী রোববার বিকেলে মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

    এ সময় মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    প্রতিমন্ত্রী বলেন, সরকার  নির্ধারিত সময়ের মধ্যে সকল কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে অতিরিক্ত ২৩টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদনও করা হয়েছে।




    জাতীয় - এর আরো খবর