শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শেখ হাসিনার নেতৃত্বের জন্যই বাংলাদেশ বিশ্বে রোল মডেল 

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুন, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ন

    শেখ হাসিনার নেতৃত্বের জন্যই বাংলাদেশ বিশ্বে রোল মডেল 

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বর জন্যই বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোলমডেল। তিনি বলেন,  সঠিক নেতৃত্ব যদি না থাকতো, এই বাংলাদেশ আমরা পেতাম না। এক সময় যাদের কাছে আমরা ভিক্ষুক মিসকিন জাতি হিসেবে পরিচিত ছিলাম, তারাই আজ বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে এখন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তাজুল ইসলাম সোমবার বিকেলে বাংলাদেশ পৌরসভা সমিতি  উদ্যোগে  গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

    মন্ত্রী বলেন, আজকের বাংলাদেশে এখন কেউ না খেয়ে নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি আমাদের উল্লেখ করার মতো অনেক উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, কমিউনিটি ক্লিনিক এসব উন্নয়ন দৃশ্যমান। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের অপূর্ণতা আছে। কিন্তু, যে উন্নয়ন শেখ হাসিনার বিগত পনের বছর শাসনামলে হয়েছে তা অস্বীকার করার উপায় নেই৷ তাজুল ইসলাম বলেন, আপনারা পৌর এলাকার জনপ্রতিনিধি। বাংলাদেশের পৌর এলাকায় বাস করা অধিকাংশ মানুষই সভ্য। মার্জিত জনগণের ভোটেই আপনারা নির্বাচিত। আপনারা চাইলেই নিজেদের নির্বাচিত এলাকায় আমূল পরিবর্তন সাধন করতে পারেন। তিনি বলেন, আপনাদের সাহসের সঙ্গে নিজেদের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। একই লক্ষ্য নিয়ে অগ্রসর হতে হবে। তাহলেই বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে পারবেন৷ আপনারাই ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবেন। 

    বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি এবং নীলফামারি পৌরসভার মেয়র মো. দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান, যুগ্নসচিব মো. কামাল হুসেইন, বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব এবং মাদারিপুর পৌরসভার মেয়র মো. খালিদ হুসেইন।




    জাতীয় - এর আরো খবর