শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুরে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ও স্পীডগান পদ্ধতির উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ জুন, ২০২৪ ০৮:১৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ও স্পীডগান পদ্ধতির উদ্বোধন

    পিরোজপুরে ট্রাফিক সচেতনতা মূলক কর্মসূচি ও স্পীডগান পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্তরে ট্রাফিক সচেতনতা মূলক কর্মসূচি ও স্পীডগান পদ্ধতির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। 

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আশিকুজ্জামান। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তি, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান সেখ।  

    এসময় পুলিশ সুপার বলেন সকলকে নিয়ম নেমে গাড়ি চালাতে হবে। অতিরিক্ত গতিতে গাচি চালানো যাবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে স্পীডগান ধরা পড়লে জড়িমানা করা হবে। রাস্তা যত সরু গতি তত কমিয়ে চালাতে হবে। আমরা চাই সকলে নিয়ম মেনে গাড়ি চালাবেন। আমাদের স্পীডগান থাকবে আমি চাইনা কেউ নিয়ম ভঙ্গ করে মেশিনে ধরা পড়–ক জড়িমানা হোক। স্পীডগান মেশিনে ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই সব ডাটা জমা থাকবে। আইনকে সন্মান করতে হবে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। 




    সারাদেশ - এর আরো খবর