শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে : অর্থমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে : অর্থমন্ত্রী

    ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৬০২ কোটি লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৫শ’ ৯ কোটি টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫শ’ ৭১ কোটি টাকা।

    বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ অর্থ বরাদ্দের প্রস্তাব করেন।

    অর্থমন্ত্রী আরো বলেন, ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চা এবং ধর্মীয় নৈতিক শিক্ষা প্রদানের জন্য বাংলাদেশের সকল জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে।

    বর্তমান সরকারের রূপকল্প অনুযায়ী ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা রোড সার্ভিস'’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    আবুল হাসান মাহমুদ আলী বলেন,  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীনে এ পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে এবং চলতি অর্থবছরে ১০০টি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে অসচ্ছল ইমাম, সেবাইত ও পুরোহিতসহ সকল ধর্মীয় ব্যক্তিত্বগণকে আর্থিকভাবে স্বাবলম্বী করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাঁহ, কবরস্থান, দুস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান প্যাগোডা, গির্জা ও উপাসনালয়ের উন্নয়নে অনুদান প্রদান এবং অবকাঠামো উন্নয়নের কার্যক্রম অব্যাহত আছে।




    জাতীয় - এর আরো খবর