শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মেট্রোরেলের টিকিটে ভ্যাটের প্রস্তাব প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির            

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জুন, ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন

    মেট্রোরেলের টিকিটে ভ্যাটের প্রস্তাব প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির            

    প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

    শনিবার দেশের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান। 

    বিবৃতিতে তিনি বলেন, নির্মাণ খরচের উচ্চ মূল্যের কারনে বাংলাদেশে মেট্রোরেলের বিদ্যমান ভাড়া প্রতিবেশী দেশসহ এশিয়া মহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশ কয়েকগুন বাড়তি। গড় জিডিপি বিবেচনায় বাংলাদেশ ও ভারত প্রায় কাছাকাছি হলেও ভারতের তুলনায় প্রায় ৩ থেকে ৪ বেশি। পাকিস্তানের তুলনায় ৩ গুন বেশি। এমনকি ইউরোপের অনেক দেশেও আমাদের দেশের চেয়ে কম মূল্যে মেট্রোতে যাতায়াত করা যায়। সরকার রাজধানীর গণপরিবহনের পরিবেশ উন্নত করা ও শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার কারনে এহেন অতিরিক্ত ভাড়ায় দেশের যাত্রীরা উচ্চমূল্যের টিকিটে যাতায়াতে বাধ্য হচ্ছে। মেট্রো টিকিটের এহেন উচ্চ মূল্যের কারনে দেশের সাধারন মানুষ, নিম্ন আয়ের লোকজন মেট্রোরেল ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে মেট্রোরেলের টিকিটের মূল্যে আরো বেড়ে যাবে। এতে মেট্রোরেল আধুনিক গণপরিবহনের পরিবতে উচ্চবিত্তের পরিবহনে পরিনত হবে। মেট্রোরেল চালুর ক্ষেত্রে সরকারের মূললক্ষ্য ব্যহত হবে। 

    এমন পরিস্থিতিতে প্রস্তাবিত জাতীয় বাজেটে মেট্রোরেলের টিকিটের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাতিলের দাবী জানান সংগঠনটি।  




    জাতীয় - এর আরো খবর