শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নতুন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুন, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ন

    নতুন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঙ্গলবার গণভবনে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে ‘এয়ার মার্শাল’ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

    সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

    গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
    হাসান মাহমুদ বিদায়ী বিমান বাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’ শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হলেন।




    জাতীয় - এর আরো খবর