শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১২ নভেম্বর, ২০২১ ০৯:০৪ অপরাহ্ন

    শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

    শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেছেন,লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা করলে তাদের জ্ঞান ও মননশীলতার বিকাশ ঘটবে।

    মন্ত্রী আজ শুক্রবার রংপুর কারমাইকেল কলেজের ১০৫তম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে কলেজ মাঠে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

     

    ছাত্রজীবনের স্মৃতি রোমন্থন করে বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ মিলনমেলা থেকে নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে।

    মন্ত্রী, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নৃশংস ঘটনার উল্লেখ করে বলেন,  ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের পর স্বাধীনতাবিরোধী শক্তি স্বাধীনতার চেতনাকে ভুলুন্ঠিত করে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এক সময়ের অচেনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    কারমাইকেল কলেজের সাবেক ছাত্র সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) বিচারপতি এম এনায়েতুর রহিম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং কারমাইকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১২ নভেম্বর, ২০২১ ০৯:০৪ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১২ নভেম্বর, ২০২১ ০৯:০৪ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১২ নভেম্বর, ২০২১ ০৯:০৪ অপরাহ্ন