শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চাঁদাবাজির অভিয়োগে ৫ পুলিশ সদস্য বরখাস্ত

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুন, ২০২৪ ০৭:৪২ পূর্বাহ্ন

    চাঁদাবাজির অভিয়োগে ৫ পুলিশ সদস্য বরখাস্ত

    কোরবানির গরুবাহী গাড়ি থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে পুলিশের দু’জন এসআই ও ৩ জন কনস্টেবলসহ ৫ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    এদিকে বংলাদেশ পুলিশ’র ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দ্ব্যর্থহীন কণ্ঠে আবারও ঘোষণা করেছেন, বাংলাদেশ পুলিশের কোন সদস্য কোন ধরনের অপরাধে জড়িত থাকলে কোন ধরনের ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথাও তিনি উল্লেখ করেন। 

    শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স’র পুলিশ সুপার ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪) সময় টিভি’তে সম্প্রচারিত রিপোর্টে  কোরবানির গরুবাহী গাড়ি থেকে কতিপয় পুলিশ সদস্যের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ওই দিনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এসআই  (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান (পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ) কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল ও কনস্টেবল তানভীর হোসেন আকাশকে (পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ) সাময়িক বরখাস্ত করেছেন।

    এছাড়াও, এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




    জাতীয় - এর আরো খবর