শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করছে : পরিবেশ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুন, ২০২৪ ০৭:৪৪ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে কাজ করছে : পরিবেশ মন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। 

    শনিবার রাজধানীর সবুজবাগস্থ বৌদ্ধ মন্দিরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নং ওয়ার্ডের ২০০ (দুই শত) প্রান্তিক পরিবারের মাঝে "সেলাই মেশিন" বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সাবের হোসেন চৌধুরী  আরো বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে এবং  উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে।
    অনুষ্ঠানে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ডের  কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


     




    জাতীয় - এর আরো খবর