শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নীরবে নিভৃতে একজন সাদা মনের মানুষ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ জুন, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ন

    নীরবে নিভৃতে একজন সাদা মনের মানুষ

    ছবিতে যে প্রবীণ ব্যক্তিটিকে দেখছেন, তিনি পেশায় শিক্ষক। চ্টগ্রামের মীরসরাই এলাকার ৫ নম্বর ওচমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাম মোহাম্মদ নুরুল আনোয়ার। বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়ন ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের উত্তর তেতৈয়া গ্রামে। 

     

    ২০ জুন ২০২৪। ছোটো বোনের বাড়িতে অধিকাংশ ভাইবোনসহ বেশ কিছু আত্মীয়স্বজন ওখানে জড়ো হয়। ভোরবেলা তেতৈয়া বাজার থেকে চা পান করে ফেরার পথে দেখলাম আনোয়ার স্যার একাকী ও অখ- মনোযোগে বাড়ির কাছের আধা কাঁচা সড়কে জমে থাকা কাদা বেশ যতেœর সাথে সরিয়ে দিচ্ছেন পথের পাশে। এলাকাবাসী যাতে সহজে হাঁটাচলা করতে পারেন, সেই লক্ষ্যে এই শিক্ষক সময় পেলেই রাস্তার কাদা নিজ হাতে সরিয়ে দেন। 

     

    তিনি সেদিন যে রাস্তাটির কাদা পরিষ্কার করছিলেন, সেটি হলো ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের উত্তর কাটাছড়া গ্রামের ইস্টার্ন সার্কুলার রোড। এলাকাবাসী জানান, আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটির দেড় কিলোমিটার পথ এখনো কার্পেটিং হয়নি। এই অবস্থায় পড়ে আছে দীর্ঘ এক দশক। জানা গেছে, এলাকার বর্তমান এমপি মাহবুবুর রহমান রুহেল নির্বাচনের আগে এলাকায় গিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে এই গুরুত্বপূর্ণ সড়কটির অসমাপ্ত কার্পেটিং অগ্রাধিকার পাবে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের থানা ও ইউনিয়ন কমিটির নেতাদেও মতানৈক্যের কারণে অসমাপ্ত কাজটি সমাপ্তির দিকে এগিয়ে যেতে পারছে না। 

     

    আনোয়ার স্যার বললেন, সড়কটি আগাগোড়া কার্পেটিং করা হলে এলঅকাবাসীর দুর্বোগ কমবে। তবে আমি ব্যক্তিগত সুনামের জন্য নয়, আল্লাহর সৃষ্টজীবের সুবিধার জন্য হাতে কোদাল তুলে নিয়েছি। আল্লাহ আমাকে মানুষের পাশে থাকার অধিকতর তওফিক দান করুক। আমিন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর