শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ 

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

    রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ 

    ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

    এ সময় তারা বলেন, গরিব মারার অবৈধ বাজেট মানি না মানব না, দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে, ডামি সরকারের সিন্ডিকেট ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও, দ্রব্যমুল্যের দাম কমাতে হবে কমাতে হবে বলে শ্লোগান দেয়। 

    বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপন্যের দাম এখন আকাশ ছোঁয়া। আমরা গরীব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্য মুল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দুর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

    এদিকে মিছিল শেষে ৬ জন রিকশা শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।




    জাতীয় - এর আরো খবর