শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুলাই, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ন

    বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)তে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আয়োজিত বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দেন।

    প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান। এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।

    পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
    নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব ও সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন।

    জাতীয় সংসদে আজ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার এবং সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ জোরদারের ওপর মূল মনোযোগ দিয়ে অর্থবছর-২৫-এর জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে।

    বৈশ্বিক অস্থিরতা ও প্রতিকূলতা সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ ১২,৪১,৭৫২ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে বরাদ্দকরণ বিল, ২০২৪ উত্থাপন করেন যা কন্ঠ ভোটে পাস হয়।

    এর আগে গতকাল, সংসদ কিছু ছোটখাটো পরিবর্তনসহ অর্থ বিল, ২০২৪ পাস করে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন। 




    জাতীয় - এর আরো খবর