শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এডিসের লার্ভা পাওয়ায় ১০ স্থাপনাকে ডিএসসিসির জরিমানা

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুলাই, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ন

    এডিসের লার্ভা পাওয়ায় ১০ স্থাপনাকে ডিএসসিসির জরিমানা

    এডিস মশার লার্ভা পাওয়ায় ১০টি স্থাপনাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৬টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। 

    আজ রবিবার (৩০ জুন) করপোরেশনের যাত্রাবাড়ীর কোনাবাড়ি, জুরাইন বউ বাজার ও আশপাশ, ধানমন্ডি ১০/এ রোডের আশপাশ, পূর্ব মানিকনগর, নতুন রাস্তা পূর্ব ত্রিমোহনী, যাত্রাবাড়ীর কোনাবাড়ি, মান্ডার বড় পাড়া, গ্রিন মডেল টাউন  এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

    এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডির ১০/এ রোডের  আশপাশ এলাকায় ৫০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৪টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

    পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকনগর, নতুন রাস্তা এলাকায় ৪৩টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ৩টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ৩ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- নোমান ৭৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ত্রিমোহনী এলাকায় ৪৮টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে। আদালত অভিযানে কোন লার্ভা পায়নি।

    সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ৭২ নম্বর ওয়ার্ডের মান্ডার বড় পাড়া, গ্রিন মডেল টাউন এলাকায় ৫৫টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ৩টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ৩ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

    নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল বিছিল ৬৫ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর কোনাবাড়ি এলাকায় ১৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

    দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন ৫৮ নম্বর ওয়ার্ডের জুরাইন বউ বাজার ও আশপাশ এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

    আজকের অভিযানে সর্বমোট ৩৪৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০ মামলায় সর্বমোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 




    জাতীয় - এর আরো খবর