শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মির্জাগঞ্জে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সচিব জাহাংগীর আলম

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুলাই, ২০২৪ ০১:৪৮ অপরাহ্ন

    মির্জাগঞ্জে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সচিব জাহাংগীর আলম

    ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিধস্ত বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ জাহাংগীর আলম। সম্প্রতি তিনি ওই এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কার সহ ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় সরকারের নানা উদ্যোগের কথা জানান। স্থানীয় পুলিশ ও সরকারের কর্মকতারা এসময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন।

     

    উল্লেখ্য পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে প্রাণহানি না হলেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রিমালের তাণ্ডবে ঘরবাড়ি, বাঁধ, পুকুর, মাছের ঘের, ফসলি জমি—সবই ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে বিদ্যুৎ–ব্যবস্থা। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়।




    জাতীয় - এর আরো খবর