শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • টেলিপ্যাবের নতুন কমিটির শপথগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুলাই, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ন

    টেলিপ্যাবের নতুন কমিটির শপথগ্রহণ

    টেলিভিশন ইন্ডাস্ট্রির মাদার অর্গানাইজেশন হিসেবে খ্যাত টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-টেলিপ্যাব -এর নতুন কমিটি অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নিকেতনস্থ কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করেন। এই কমিটি ২০২৪-২৬ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। 

    সংগঠনটির সভাপতি আরশাদ আদনান, সহ-সভাপতি রোকেয়া প্রাচী এবং মীর ফখরুদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল, যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, দপ্তর সম্পাদক ফারূক মাহমূদ, অর্থ সম্পাদক সঞ্জিত সরকার, প্রচার সম্পাদক মাসুদ করিম সুজন, আইন সম্পাদক মো. মোকলেছুর রহমান, নির্বাহী সদস্য  মনোয়ার হোসেন পাঠান, মুনতাসির সাজু, রাজু আলিম, জাহাঙ্গীর হোসেন বাবর, আইনুল ইসলাম চঞ্চল।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ইরেশ জাকের এবং প্রযোজকগণ। সপথ শেষে সংগঠনের সভাপতি, মহামান্য রাষ্ট্রপতির কৃতি সন্তান এবং সাব্যসাচী প্রযোজক আরশাদ আদনান আশাবাদ ব্যক্ত করে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। সাবেক সভাপতি ইরেশ জাকের ঐক্যবদ্ধ টেলিপ্যাব গঠনের প্রত্যাশা তুলে ধরেন। খুব শীঘ্রই কর্মপরিকল্পনা প্রস্তুত করার কথা জানান সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল।




    জাতীয় - এর আরো খবর