শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সিসিডিবির গঠনকৃত গ্রাজুয়েট ফোরামসমূহের দায়িত্ব হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ জুলাই, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন

    সিসিডিবির গঠনকৃত গ্রাজুয়েট ফোরামসমূহের দায়িত্ব হস্তান্তর

    উন্নয়ন সংস্থা সিসিডিবি ১২টি গ্রাজুয়েট ফোরামের দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন।

    এসময় তিনি বাল্য ও মাদকের কুফল তুলে ধরে সামাজিক সচেতনা সৃষ্টিতে ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান। সেই সাথে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বজায় রেখে গঠিত ফোরামের কার্যক্রম সচল রাখা, নিজের পাশাপাশি অন্যদেরও অগ্রসর করা।

    সিসিডিবি চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার ডা. নাঈমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিসিডিবির অবসরপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মিস বীথিকা বাড়ৈ, কর্মসূচী কর্মকর্তা মিসেস মায়া রানী দাস ও সুদীপ মন্ডল, হিসাব রক্ষন কর্মকর্তা মি. মোহন মন্ডল, সমাজ সংগঠক মি.লাভলু বাড়ৈ,গিরিশ চন্দ্র বর্মন, সুরেন শিং, রাজিব প্রামানিক ও উপজেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি জুলেখা খাতুন।  

    শেষে গঠিত ১২ ফোরামের নথিপত্রের ফাইল উপজেলা সমবায় কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরামের সভানেত্রীদের কাছে হস্তান্তর করেন।

    চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নারীদের নিয়ে গঠিত এসব ফোরামের সদস্যরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের অগ্রসর করতে ভুমিকা রেখে আসছে।  




    সারাদেশ - এর আরো খবর