শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতীয় বিশ্ববিদ্যালয়

    কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৫১ অপরাহ্ন

    কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
    কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সমমানের ৩০ জন কর্মকর্তার অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


    অর্ধমাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে ২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন ৪টি করে ট্রেনিং সেশন অনুষ্ঠিত হবে। অনলাইন এবং সশরীরে ব্লেন্ডেড পদ্ধতিতে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক  প্রশিক্ষণ কার্যক্রমে যথাযথ অ্যাসেসমেন্টের ব্যবস্থা রাখা এবং প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা স্ব স্ব ডেস্কে পেশাগত কাজে প্রশিক্ষণার্থীরা ব্যবহার করছে কিনা সেটির বিষয়েও ভবিষ্যতে তদারকি কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


    বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘কর্মকর্তাদের আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল- হোসেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, তথ্য প্রযুক্তি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান, সিইডিপির আইসিটি বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৫১ অপরাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৫১ অপরাহ্ন