শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দ্বিতীয় দিনের বাংরা ব্লকেডে ঢাকাসহ দেশজুড়ে অচলাবস্থা

    আজ গণসংযোগ, বুধবার সর্বাত্মক অবরোধ কোটাবিরোধীদের

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জুলাই, ২০২৪ ০৫:৪২ পূর্বাহ্ন

    আজ গণসংযোগ, বুধবার সর্বাত্মক অবরোধ কোটাবিরোধীদের

    সরকারি চাকরিতে কোটা পদ্ধতি তুলে নেয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সোমবার দ্বিতীয় দিনের মত বাংলা ব্লকেড তথা অবরোধ কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘ প্রায় চার ঘন্টা অবরোধে ঢাকার শাহবাগসহ বিভিন্ন এলাকায় যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওইসব এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
    এদিকে অবরোধ তুলে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন তারা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৯ জুলাই) দেশব্যাপী বৃহত্তর ও সর্বাত্মক ব্লকেডের জন্য অনলাইন ও অফলাইনে গণসংযোগ করবেন তারা। আর বুধবার সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।


    কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা জুন মাস থেকেই আন্দোলন করছি। আপনাদের সময় দিচ্ছি আপনারা ভাবুন। সরকার ভেবেছিল আমরা দুর্বল হয়ে যাবো, আমাদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমরা গত দুদিন ব্লকেড করে দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি। আমাদের দাবি না মানা হলে সর্বাত্মক ব্লকেডে যাবো। সর্বাত্মক ব্লকেডের জন্য মঙ্গলবার অনলাইন-অফলাইনে গণসংযোগ করবো। তারপর বিকেলে অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে বুধবারের কর্মসূচি জানিয়ে দেবো। এর মধ্যে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চলমান থাকবে।

    সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বারবার স্পষ্ট করেছি, হাইকোর্টের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। আঠারোর পরিপত্র পুনর্বহাল দীর্ঘমেয়াদি। আমরা এক দফা স্পষ্ট করেছি। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। ছাত্রসমাজ এর উপযুক্ত জবাব দেবে।

    এদিকে কোটাবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করেন। এর আগে এক সংবাদ সম্মেলনে কোটা বিষয়ে আদালতের চুড়ান্ত রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন ওবায়দুল কাদের।




    জাতীয় - এর আরো খবর