শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বন্যায় গাইবান্ধার মৎস্য চাষীদের ৫ কোটি টাকার মাছ ভেসে গেছে

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ জুলাই, ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ন

    বন্যায় গাইবান্ধার মৎস্য চাষীদের ৫ কোটি টাকার মাছ ভেসে গেছে

    গাইবান্ধার চারটি উপজেলায় চলমান রয়েছে বন্যা। বন্যার পানিতে প্লাবিত হয়ে মৎস্য চাষীদের ৪৫৭ পুকুরের মাছ ভেসে গেছে। এতে পুকুরের অবকাঠামো, পোনা ও মাছের ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।


    বুধবার (১০ জুলাই) গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করে দফতরটির হিসাব রক্ষক মো. সুজাউল সরকার জানায়, বন্যা কবিলত গাইবান্ধার সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ৩৪৭ জন মৎস্য খামারীদের ক্ষতির শিকার হয়েছে। তাদের ৯৬ দশমিক ৪৭ হেক্টর আয়তনের ৪৫৭ পুকুরের মাছ ভেসে গেছে। এসব মাছের ওজন প্রায় ৩৪ হাজার ৪০৯ মেট্রিকটন। এরমধ্যে ৪ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের বড় মাছ, ২৯ লাখ ৭৪ হাজার টাকার পোনামাছ ও ৩৪ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের অবকাঠামো ক্ষয়-ক্ষতি হয়েছে।


    স্থানীয় সুত্রে জানা যায়, গাইবান্ধার মৎস্য চাষীরা বানিজ্যিক ভাবে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। এরই মধ্যে শতশত পুকুর বন্যার পানিতে প্লাবিত হয়ে ভেসে গেছে তাদের স্বপ্ন। এ কারণে নানান দুশ্চিন্তায় পড়ছেন তারা। এখন কীভাবে ঘুরে দঁাড়াবেন এই চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের।


    ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নজরুল ইসলাম বলেন, লাভের আশায় বিভিন্ন ঋণদান প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দুইটি পুকুরে মাছচাষ শুরু করছিলাম। সেই মাছগুলো অনেকটা বড় হয়েছিল। এরই মধ্যে রাক্ষুসি বন্যায় সব মাছ ভেসে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।


    গোলজার রহমান নামের আরেক চাষী বলেন, বন্যায় ৫ লাখ টাকা মূল্যের পোনা ও মাছের ক্ষতি হয়েছে। এখন পথে বসার অবস্থায়। এতে থেকে পরিত্রাণ পেতে সরকারি সহায়তা এ সহজ শর্তে ঋণের দাবী করছি।


    গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মারজান সরকার জানান, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাসীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তাদের প্রণোদনার দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হবে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জুলাই, ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ন