শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কলেজ পর্যায়ের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো চলবে

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

    কলেজ পর্যায়ের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো চলবে
    শিক্ষামন্ত্রণালয়

    শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়েও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।


    এর  আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার (২ ফেব্রুয়ারি) জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হচ্ছে।  

    শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

    তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কর্মসূচি ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। এটি আরও দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করা হবে।

    মন্ত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি  মেনে চললে করোনা সংক্রমণের হার কমে আসবে। তাহলে খুব শিগগিরই শিক্ষার্থীদেরকে স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষের পাঠদানের পরিবেশে নিয়ে যেতে পারবো।

    উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এতে কলেজের নির্ধারিত পরীক্ষাগুলোও বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবির এক পর্যায়ে স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়ার বাড়ানোর খবরে সেই পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। এরইপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো চলবে বলে জানানো হলো।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন