শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আন্দোলনকারীরা বক্তব্য দিতে চাইলে আপিল বিভাগ বিবেচনায় নেবেন : আইনমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুলাই, ২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন

    আন্দোলনকারীরা বক্তব্য দিতে চাইলে আপিল বিভাগ বিবেচনায় নেবেন : আইনমন্ত্রী

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলনকারী ছাত্ররা (কোটাবিরোধী) যদি আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চান, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে। যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন।

    আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, 'আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নেই। আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না। আপনাদের কাজ হচ্ছে লেখাপড়া করা। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন, আপনাদের কোনো বক্তব্য থাকলে সেখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা ক্লাসে ফিরে যাবেন।'
    শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

    এসময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মোক্তার উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর