শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ জুলাই, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ন

    ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

    যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

    এদিকে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হবেন তার রানিং মেট।
    ভ্যান্স(৩৯) একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

    ভ্যান্সকে রানিং মেট ঘোষণা দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্স আমাদের সংবিধানের জন্যে লড়াই চালিয়ে যাবেন, আমাদের সৈন্যদের পাশে দাঁড়াবেন এবং আমেরিকাকে আবারো মহান করতে আমাকে সবধরণের সহায়তা দেবেন।

    গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ হন।
    পরদিন রোববারই সম্মেলনে অংশ নিতে মিলাওয়াকিতে আসেন তিনি। কানে ব্যান্ডেজ নিয়েই তিনি সম্মেলনে যোগ দেন।
    এর আগে তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়, হামলা সত্ত্বেও দলের জাতীয় সম্মেলন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলবে।

    রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত। চার বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা (ডেলিগেট)। রিপাবলিকান পার্টির ২ হাজার ৩৮৭ জন প্রতিনিধি তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।

    উল্লেখ্য, একাধিক আইনী সমস্যায় জড়িয়ে থাকা ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী।
    এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন(৮১) স্বাস্থ্যগত বিষয় নিয়ে নিজ দলের ভেতরেই চাপের মধ্যে রয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৬ জুলাই, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৬ জুলাই, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ন