শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জুলাই, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন

    ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ

    ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাস দুটিতে এ অগ্নিসংযোগ করা হয়।তবে অগ্নিকান্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বাসসকে এ তথ্য জানান। 

    তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছেঁ আগুন নেভায়। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে অগ্নিসংযোগের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। সরেজমিন দেখা গেছে, হাইকোর্ট থেকে পুরানা পল্টনের দিকে যাওয়ার পথে মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 




    জাতীয় - এর আরো খবর