শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ জুলাই, ২০২৪ ১২:০২ অপরাহ্ন

    ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

    ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি ব্যক্তি বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকা-ের অভিযোগে ইসরায়েলিদের বিরুদ্ধে নতুন ভিসা সীমিত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সেইসব ব্যক্তি বা সংস্থারকে জবাবদিহিতার আহ্বান জানিয়েছে।

    মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল সরকারকে জবাবদিহি করতে হবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি কীভাবে ইসরায়েলি সেনাবাহিনা নির্বিচারে গুলি ও বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের হত্যা করছে।’

    এই কারণে ইসরায়েলি নির্দিষ্ট কিছু সংস্থ্যা ও ব্যক্তি এবং তাদের প্রিয়জনদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা সীমিত করা হচ্ছে।

    মিলার বলেছেন, ইসরায়েলে সরকার, ‘পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনের জন্য কিছু পদক্ষেপ’ নিয়েছে। যেমন কিছু অপরাধীকে তারা গ্রেপ্তার করেছে।

    তিনি আরো বলেছেন, তবে ইসরায়েল সরকারের এইসব পদক্ষেপ যথেষ্ট ছিল না।
    বুধবারের নতুন নিষেধাজ্ঞার আওতায় ব্যক্তিদের মধ্যে আছেন, সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈনিক ইলোর আজরিয়া। তিনি ২০১৬ সালে আহত একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত এবং নয় মাসের কারাদন্ডে দন্ডিত হন।

    মার্কিন আইন অনুসারে, এই বিধিনিষেধের আওতাভূক্ত অন্যান্য ব্যক্তিদের নাম প্রকাশ্যে শনাক্ত করা হয়নি।
    গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নজিরবিহীন হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে প্রায় ৩৯ হাজারের ও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এদের বেশিরভাগই মহিলা ও শিশু।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৮ জুলাই, ২০২৪ ১২:০২ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৮ জুলাই, ২০২৪ ১২:০২ অপরাহ্ন