শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুর পৌর ছাত্রলীগে থেকে একনেতা পদত্যাগ 

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ জুলাই, ২০২৪ ১২:১৩ অপরাহ্ন

    পিরোজপুর পৌর ছাত্রলীগে থেকে একনেতা পদত্যাগ 

    পিরোজপুর জেলা ছাত্রলীগের আওতাধীন সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আমীন সাগর সংগঠন থেকে পদত্যাগ করছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে নিজের ফেইসবুক আইডিতে এ পদত্যাগের ঘোষনা দেন। 

    শাহরিয়ার আমীন সাগর জেলার পৌরসভার  ৮ নং ওয়ার্ডে মৃত এডভোকেট রুহুল আমিন এর ছেলে। শাহরিয়ার আমীন সাগর পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ছাড়া ও  পিরোজপুর পৌর ছাত্রলীগের আওতাধীন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ছিলেন।

    এ সময় শাহরিয়ার আমীন সাগর পদত্যাগের ঘোষনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ব্যক্তি বা নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ অনেক বড়। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মাঝে শুরু হওয়া এই প্রান-নাষক দ্বন্দ্ব এবং জাতীয় সংকটে আমি অত্যন্ত মর্মাহত এবং ব্যাথিত। তাই ছাত্রলীগের সকল পদ থেকে নিজের অব্যাহতি ঘোষণা করছি। 

    এ সময় ওই ছাত্রলীগের নেতা সবার কাছে মাফ চেয়ে লিখেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। রাজনীতি করতে গিয়ে দেশ ও জাতির শত্রু হতে চাই না।

    শাহরিয়ার আমীন সাগর দৈনিক সকালের বার্তাকে জানান, পদত্যাগের তথ্য নিশ্চিত করে জানান, কোটা সংস্কার আন্দোলনের সাথে আমার পুর্ন সমর্থন রয়েছে। বর্তমানে ৬ মাস ধরে জেলা ছাত্রলীগের কমিটি না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেইসবুক আইডি থেকে এই পদত্যাগের ঘোষনা দিলাম। তাছাড়া স্বাধীনতা যুদ্ধের চেতোনাধারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এটা আমাকে ব্যাথিত করেছে। তাই এই পদত্যাগ করা। 

    সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি পদত্যাগের কথা। তবে কেন কি কারনে পদত্যাগ করেছে তা আপতত বলতে পারবো না। তার সাথে কথা বলে বিষয়টি বলা যাবে। 




    সারাদেশ - এর আরো খবর