শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পেট্রাপোল বন্দরে ২ হাজার পণ্যবোঝাই  ট্রাক আটকা: গার্মেন্টস বন্ধের শঙ্কা 

    বেনাপোল প্রতিনিধি

    ৩১ জুলাই, ২০২৪ ১২:২৩ অপরাহ্ন

    পেট্রাপোল বন্দরে ২ হাজার পণ্যবোঝাই  ট্রাক আটকা: গার্মেন্টস বন্ধের শঙ্কা 

    বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ও বনগাঁ কালীতলা পার্কিংয়ে ২ হাজার পণ্যবোঝাই  ট্রাক আটকে আছে। ট্রাক গুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় গত ৮ দিন ধরে আটকা পড়েছে। 

    ভারত দুই দেশের মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার পর আমদানি-রফতানি বানিজ্য বন্ধ করে দেওয়ায়  ওপারে ভয়াবহ ট্রাকজট  সৃস্টি হয়েছে।  ফলে বাংলাদেশী ব্যবসায়ীদের ১০ চাকার ট্রাকে ১৫০০ রুপী ও ৬ চাকার ট্রাকে ১০০০ রুপি মাশুল গুনতে হচ্ছে প্রতিদিন। এতে আমদানিকারকরা মোটা অংকের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

    বেনাপোল ও পেট্রাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে সাতদিনই ২৪ ঘণ্টা পণ্য আমদানি-রফতানির অনুমোদন দিল দুই দেশের সরকার প্রধানের।  কিন্তু গত ১০ দিন ধরে সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা।  ওপারে পেট্রাপোল বন্দরে ৭০০ ট্রাক এবং বনগাঁ কালীতলা পার্কিংয়ে ১৫০০ পণ্যবোঝাই  ট্রাক আটকা পড়েছে। 

    ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার  অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে  প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ থেকে ৩০০ ট্রাক পণ্য রফতানি হতো।  বর্তমানে আমদানি ট্রাকের সংখ্যা কমে ২০০ থেকে ৩০০ ট্রাক ও রফতানি কমে  ৫০ থেকে ১০০ ট্রাকে এসছে। তারা জানান, আটকে থাকা পণ্যের মধ্যে বেশির ভাগই হচ্ছে শিল্পের কলকারখানার কাঁচামাল ও মেশিনারিজ ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ’র কাচা মাল। 

    বেনাপোল কাস্টম এজেন্ট  অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব  শামসুর রহমান বলেন,ইন্টারনেট সেবা বন্ধ ও  কার ফিউ চলাকালে আমাদানি-রফতানি কার্যক্রম কমে গেছে।  সেই সাথে বন্দর থেকে পণ্য  ডেলিভারি ও কমে গেছে।  ওপারে পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে। আটকে আছে প্রায় ২ হাজার পন্য বোঝাই ট্রাক। 

    বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত এক  সপ্তাহ ধরে  ভারত থেকে ৩৩৫ থেকে ৩৭০  ট্রাক পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ৪০ থেকে ৮০ ট্রাকপণ্য রফতানি হয়েছে।

    বেনাপোল স্থলবন্দরের ডাইরেক্টর  রেজাউল করিম বলেন, কারফিউ ঘোষণার এক সপ্তাহ আগে ভারতের পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠন সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দিয়েছে। এটা সরকারি কোনো সিদ্ধান্ত নয়। সে দেশের বিভিন্ন সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের  ম্যানেজারের সঙ্গে আলোচনা করেছি। আগের মতো পণ্য আমদানি-রফতানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ৩১ জুলাই, ২০২৪ ১২:২৩ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ৩১ জুলাই, ২০২৪ ১২:২৩ অপরাহ্ন