শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে : পররাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ অগাস্ট, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ন

    ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে : পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আজ বলেছেন, বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কারণে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক অটুট থাকবে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক মজবুত থাকবে কারণ আমাদের সম্পর্ক জনগণকেন্দ্রিক এবং বাংলাদেশের জনগণ চীনকে উচ্চ শ্রদ্ধার চোখে দেখে।

    পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঢাকায় অবস্থানরত একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে তার আজকের পৃথক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান।

    চীনা রাষ্ট্রদূত তাইওয়াান ও তিব্বতের মতো স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশের অব্যাহত সমর্থন চেয়েছেন বলে উল্লেখ করে হোসেন বলেন, ‘বাংলাদেশ এই বিষয়ে সবসময়ই চীনকে সমর্থন করেছে এবং আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে আমি তাকে আশ^স্ত করেছি।

    ঢাকার সাথে চীন বর্তমান সম্পর্ক অব্যাহত রাখতে চায় এবং উভয় দেশের স্বার্থেই এটার ওপর জোর দেন তিনি।
    তিনি আরো বলেন, ‘আমি তাদের বর্তমান সহযোগিতার ধরন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছি। কেননা এটি উভয় দেশের জন্যই মঙ্গলজনক।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার উন্নতিতে চীনের সহায়তা চেয়েছেন।
    আলোচনাকালে  তারা চীন ও বাংলাদেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও বিকাশের উপায়গুলো নিয়েও কথা বলেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ অগাস্ট, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ অগাস্ট, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ন