শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সচিবালয় এলাকায় আনসার-শিক্ষার্থী সংঘর্ষ: আহত অন্তত ৪০

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    সচিবালয় এলাকায় আনসার-শিক্ষার্থী সংঘর্ষ: আহত অন্তত ৪০

    রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার রয়েছেন। আসিফ হাওলাদার পেশাগত দায়িত্ব পালনের জন্য এ সময় সেখানে অবস্থান করছিলেন।

    রোববার রাতে এই সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, শিক্ষার্থী, আনসার সদস্যসহ আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তাদের মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রয়েছেন।

    সচিবালয় এলাকায় রোববার রাত ৯টার পর এই সংঘর্ষ হয়। একপর্যায়ে রাত পৌনে ১০টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী।

    পরে আনসার সদস্যরা সচিবালয় এলাকা ছেড়ে যান। এ সময় অনেক আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েন। তারা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়েন। অনেক আনসারকে ঘেরাও করে রাখা হয়। অন্যদিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা।

    চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য  রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না। এক পর্যায়ে আনসার প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকার পক্ষের আলোচনার পর তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হয়। এতে আনসার প্রতিনিধিরা তাদের কর্ম
    সূচি স্থগিত ঘোষণা করেন। তবে সাধারণ আনসাররা জাতীয়করণের দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যান। 

    এদিকে সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় আনসাররা শিক্ষার্থীদের দিকে গুলি করেন বলে জানা গেছে। এতে শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৬ অগাস্ট, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৬ অগাস্ট, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন