শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নিয়োগ কার্যক্রমে প্রতারক চক্রের বিষয়ে খাদ্য অধিদপ্তরের সতর্কতা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ নভেম্বর, ২০২১ ০৮:৪১ অপরাহ্ন

    নিয়োগ কার্যক্রমে প্রতারক চক্রের বিষয়ে খাদ্য অধিদপ্তরের সতর্কতা

    খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রমের ক্ষেত্রে দালাল বা প্রতারক চক্রের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। গত ১০ নভেম্বর খাদ্য অধিদপ্তরের এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়।


    খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে এমসিকিউ/লিখিত পরীক্ষা গ্রহণ চলমান রয়েছে। পাশাপাশি নিয়োগবিধি অনুযায়ী বিভিন্ন সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপে দালাল বা প্রতারক শ্রেণি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত কাজে জড়িত কর্মর্কাদের সাথে পরিচয় আছে বা যোগসাজশ স্থাপন করে দিবেন-এইরকম প্রলোভন দেখিয়ে আবেদনককারীদের নিকট হতে প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের চেষ্ট করে থাকতে পারে।


    উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট ঘোষণা ও অঙ্গীকার মোতাবেক খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশে নিশ্চিতপূর্বক চলমান আছে।
    ‘মুজিব বর্ষের অঙ্গীকার, নিশ্চিত হবে যোগ্য ব্যক্তিরে নিয়োগ অধিকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


    সুতরাং খাধ্য অধিদপ্তরাধীন নন-গেজেটেড কর্মচারী নিয়োগের বিষয়ে কোন দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আর্থিক লেনদেরন কিংবা অসদুপায় অবলম্বন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে অধিদপ্তরটির পক্ষ থেকে। এই বিজ্ঞপ্তির ব্যত্যয় করে কোন ব্যক্তি দালাল বা প্রতারক চক্রের সাথে নিয়োগ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেন কিংবা প্রতারণা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। খাধ্য অধিদপ্তরের কোন কর্মকর্তা/কর্মচারী নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক কর্মকান্ড/আর্থিক অনিয়মে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    ১৩ নভেম্বর, ২০২১ ০৮:৪১ অপরাহ্ন