শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ন

     শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন । শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ। এ ঘোষণার মধ্যদিয়ে দীর্ঘ একমাস পর আন্দোলন থেকে সরে এলেন শিক্ষার্থীরা।

    আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের দাবি আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। মন্ত্রী বলেছেন ভিসির বিরুদ্ধে করা শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের (রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) কাছে উপস্থাপন করবেন। আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি, আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের কথা বিবেচনায় রাখবেন। দাবি বাস্তবায়নের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।

    গত ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় পুলিশ। ওই ঘটনায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়ী করে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

    আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে এক বিবৃতিতে দুঃখ প্রকাশও করেছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

    শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দুঃখ প্রকাশ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

    উপাচার্যের দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা এলো।

    এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) উপাচার্য কার্যালয়ে অন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে আলোচনার পর ওই ঘটনার জন্য উপাচার্যকে দুঃখ প্রকাশ করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া প্রায় ২৬ দিন পর বৈঠক ঘিরে এদিন নিজ বাসভবন থেকে বের হন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। একইদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

    বৈঠকের পর সংবাদ সম্মেলন করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে সুনির্দিষ্ট আটটি প্রস্তাবনা তুলে ধরেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ন