শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাইজেরিয়ায় বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ অক্টোবর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    নাইজেরিয়ায় বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত

     

    মধ্য নাইজেরিয়া জুড়ে দুটি বড় নদীতে পানি বৃদ্ধির কারণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    কোগি রাজ্যের উদ্ধারকর্মীরা নাইজার ও বেনু নদীর মোহনা থেকে বাসিন্দাদের আশ্রয় শিবির বা নিকটস্থ গ্রামে যেতে সাহায্য করছে। 

    কোগির রেড ক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা উমর ওয়াই মাহমুদ বলেন, শুক্রবার ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৬০ হাজার হেক্টর) জমি পানির নিচে তলিয়ে গেছে।

    মাহমুদ বলেন, নাইজার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি এখন খুবই শোচনীয়।

    কোগি রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফেমি ফানও বলেছেন, আশ্রয় শিবিরগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলে এক মিলিয়নেরও বেশি লোক থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

    রাজ্যের রাজধানী লোকোজার কিছু অংশসহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে গত এক মাস ধরে বন্যা বাড়ছে।

    ফানও বলেছেন, ইবাজি অঞ্চলের তিন-চতুর্থাংশেরও বেশি জমি প্লাবিত হয়েছে।

    নাইজেরিয়ায় মে মাস থেকে নভেম্বর মাসে বর্ষা মৌসুমে প্রায়ই বন্যা দেখা দেয়। তবে আশঙ্কা রয়েছে যে, এ বছর বন্যা পরিস্থিতি ২০২২ সালের চেয়েও খারাপ হতে পারে। ২০২২ সালে বন্যায় দেশটিতে ৫০০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। তবে এবারের বন্যায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    সেপ্টেম্বরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর রাজধানী মাইদুগুরিতে বন্যায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।

    কর্মকর্তা ও বাসিন্দারা প্রায়ই বন্যার ক্ষতির জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি দুর্বল পরিকল্পনা, নদীর ধারে নির্মাণ ও বাঁধ থেকে পানি ছাড়াকে জন্য দায়ী করেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ অক্টোবর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ অক্টোবর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৪ অক্টোবর, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন