শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১

    নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ নভেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন

    নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। রোববার রাতে এই খেলা অনুষ্ঠিত হয়।

    সূত্রমতে, ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পরে ফের কোনও আইসিসি ইভেন্টের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। এবার নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল হিসাব বরাবর করার। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড তুলনায় আইসিসি ইভেন্টে ধারাবাহিকতা দেখিয়েছে। তারা ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। কয়েক মাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তোলে নিউজিল্যান্ড। সেদিক থেকে দেখলে অস্ট্রেলিয়া শেষবার আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠে ২০১৫ সালেই। দীর্ঘ ৬ বছর পর ফের ট্রফি জয়ের হাতছানি ছিল অজিদের সামনে। সুযোগটা হাতছাড়া করেনি তারা। ফের কিউয়িদের হারিয়েই বিশ্বখেতাব ঘরে তোলে অজিরা।
    বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া: নিউজিল্যান্ডের ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৮.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৩ রান তুলে নেয়। ৭ বল বাকি থাতকে ৮ উইকেটে ফাইনাল জিতে টি-২০-র নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৮ রান করে নট-আউট থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। উল্লেখ্য, অস্ট্রেলিয়া শেষবার আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫ সালে। সেবার নিউজিল্যান্ডকে হারিয়েই ওয়ান ডে-র বিশ্বচ্যাম্পিয়ন হয় অজিরা। সেদিক থেকে ফের কিউয়িদের হারিয়েই এল বিশ্বখেতাব।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১৫ নভেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৫ নভেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন