শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে `মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি পালনের নির্দেশ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ নভেম্বর, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ন

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে `মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি পালনের নির্দেশ

    দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ক্লাস নেওয়ার আগে মাদকের বিরুদ্ধে না বলে এ কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

    শ্রেণিতে যেদিন যে শিক্ষার্থীদের ক্লাস থাকবে সেদিন পাঠদান শুরুর আগে সেই শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে। আগামী জানুয়ারি মাস থেকে তারিখ ও সময় নির্ধারণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি গ্রহণ করার ব্যবস্থা নিতে বলেছে মাউশি।

    সোমবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সব প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

    এর আগে গত ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ কর্মসূচি গ্রহণের অনুরোধ করা হয়।

    চিঠিতে জানানো হয়েছে, গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন' সংক্রান্ত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে যে দিন যে শ্রেণির পাঠদান থাকবে সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ নভেম্বর, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৬ নভেম্বর, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ নভেম্বর, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ নভেম্বর, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ন