আমান সিমেন্টে সিইও পদে সৈয়দ সাহেরের যোগদান

জাগো কণ্ঠ ডেস্ক

১২ মার্চ, ২০২২ ০৭:০৪ পূর্বাহ্ন

 আমান সিমেন্টে সিইও পদে সৈয়দ সাহেরের যোগদান

সম্প্রতি সৈয়দ আবু আবেদ সাহের আমান সিমেন্ট মিলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। সৈয়দ সাহের এর আগে হাইডেলবার্গ সিমেন্টে সুদীর্ঘ আট বছর বিক্রয় ও বিপণন পরিচালক এবং ইস্টার্ন সিমেন্ট, বার্জার পেইন্টস, নোভার্টিস, বাটাসহ শীর্ষস্থানীয় বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে দীর্ঘ মোট ২৫ বছরের পেশাগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও পেশাগত কৃতিত্বের পাশাপাশি তিনি দেশ ও বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নেতৃত্ব, টিম ব্যবস্থাপনা, বিক্রয় ও বিপণন, বাজার গবেষণা, যোগাযোগসহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ও একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ----প্রেস বিজ্ঞপ্তি।




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

১২ মার্চ, ২০২২ ০৭:০৪ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

১২ মার্চ, ২০২২ ০৭:০৪ পূর্বাহ্ন