শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বছরের শুরুতে পুরোপুরি ক্লাস সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ নভেম্বর, ২০২১ ০২:৪৩ অপরাহ্ন

    বছরের শুরুতে পুরোপুরি ক্লাস সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

    আগামী বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না হলেও এ বছরের তুলনায় বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি, সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার। পরিস্থিতির উন্নতি হলে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৮ মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। 


     শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে যখন একটি অতিমারি চলছে, যে কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে তার মধ্যে আমরা এই পাবলিক পরীক্ষাগুলো নিচ্ছি। দেশের এই করোনা পরিস্থিতিকে যেভাবে সামাল দিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকলে যেভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেছে সেজন্য ধন্যবাদ জানাই।

    মন্ত্রী আরও বলেন, এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে তা পরবর্তীতে আমরা সমন্বয় করব। কারও অসুবিধা হবে না। তবে আগামী বছরের যে পরীক্ষাগুলো একেবারে যথাসময়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এ বছরের মতো এত দেরি হবে না। 

    পরে মন্ত্রী চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজে (ছাত্র শাখা) চাঁদপুর জেলায় ১২ থেকে ১৮ বয়সের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

    এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ নভেম্বর, ২০২১ ০২:৪৩ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ নভেম্বর, ২০২১ ০২:৪৩ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ নভেম্বর, ২০২১ ০২:৪৩ অপরাহ্ন