শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৬ বিভাগে হবে এসএমই পণ্য মেলা, রংপুরে শুরু বৃহস্পতিবার

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৮:২৪ অপরাহ্ন

    ৬ বিভাগে হবে এসএমই পণ্য মেলা, রংপুরে শুরু বৃহস্পতিবার
    ৬ বিভাগে হবে এসএমই পণ্য মেলা, রংপুরে শুরু বৃহস্পতিবার

    এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও দেশের ৬টি বিভাগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে, চলতি মার্চ মাসে ৩টি বিভাগে, আগামী এপ্রিল  মাসে ১টি বিভাগে ও বাকী দু’টি বিভাগে মে/জুন মাসে এসএমই মেলা অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার রংপুর বিভাগীয় শহরে ‘টাউন হলে’ এ বছরের প্রথম এসএমই মেলা শুরু হচ্ছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতি বছর ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’র আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার দেশের ৬টি বিভাগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। চলতি মার্চে রংপুর, খুলনা ও সিলেট বিভাগে এ মেলা শুরু হবে।

    উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।
    বৃহস্পতিবার রংপুর টাউন হল ময়দানে বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গণী শোভন ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। এতে সভাপতিত্ব করবেন রংপুরের জেলা প্রশাসক।

    এছাড়া, খুলনা সার্কিট হাউজ ময়দানে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল এবং ময়মনসিংহ টাউন হল ময়দানে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। বরিশাল ও রাজশাহীতে বিভাগীয় এসএমই পণ্য মেলা আয়োজন করা হতে পারে মে/জুন মাসে।
    প্রতিটি মেলায় ৫০/৫৫ জন করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন। এসব মেলায় কোন বিদেশী, নকল, অশোভন এবং মানহীন পণ্য  প্রদর্শন ও বিক্রয় করা যাবে না।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর